সংবাদ শিরোনাম

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে অন্যরকম ‘সেঞ্চুরি’ রোনালদোর স্পোর্টস ডেস্ক

মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে বান্ধবীসহ দলবদ্ধ ধর্ষণের শিকার

প্রশ্নবিদ্ধ নদীর তলদেশে প্রকল্পে দিনে আয় ১০ লক্ষ‍্য লোকসান ২৭ লাখ টাকার বেশি

২ কেজি আইস মাদকসহ ছয় পাচারকারী গ্রেপ্তার

প্রশ্নবিদ্ধ নদীর তলদেশে প্রকল্পে দিনে আয়, ১০ লক্ষ‍্য, লোকসান ২৭ লাখ টাকার বেশি

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিলো চার সংস্কার কমিশন

ইকনোমিক সেক্রেটারি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত‍্যাগ করেছেন

২৪ কোটি টাকার শেয়ার কিনবেন এসিআই চেয়ারম্যান আনিস উদ-দৌলা

  

নিজস্ব প্রতিবেদকঃ শেয়ারবাজার থেকে এসিআইয়ের ১৬ লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা আনিস উদ দৌলা। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে তিনি শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন  এর আগে চলতি মাসের ৯ জানুয়ারি এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বাজার থেকে কোম্পানিটির ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। গত ২০ জানুয়ারি তিনি এ শেয়ার কেনা সম্পন্ন করেন। 

একইভাবে ১৫ জানুয়ারি বাজার থেকে এসিআইয়ের ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিস। এরই মধ্যে তিনি এই শেয়ার কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। আর আজ নতুন করে ১৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন কোম্পানির চেয়ারম্যান আনিস উদ দৌলা। ফলে চলতি মাসে সব মিলিয়ে কোম্পানিটির তিন পরিচালক সম্মিলিতভাবে ৩৭ লাখ ১৫ হাজার শেয়ার কিনছেন বাজার থেকে। কোম্পানিটির শেয়ারের আজকের বাজারমূল্যে যার দাম দাঁড়ায় প্রায় ৫৬ কোটি টাকা।

ডিএসইতে আজ রোববার দিনের প্রথম এক ঘণ্টায় এসিআইয়ের শেয়ারের বাজারমূল্য ছিল ১৫০ টাকা। সেই হিসাবে আনিস উদ দৌলার ঘোষণা দেওয়া ১৬ লাখ শেয়ারের বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। এর আগে আরিফ দৌলা ও সুস্মিতা আনিস দুজন মিলে প্রায় ৩২ কোটি টাকার শেয়ার কিনেছেন। সর্বশেষ গত জুনে সমাপ্ত আর্থিক বছরে এসিআই শেয়ারধারীদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার মধ্যে ২০ শতাংশ ছিল নগদ লভ্যাংশ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এরই মধ্যে লভ্যাংশ বিতরণও করেছে কোম্পানিটি। বর্তমানে এটি শেয়ারবাজারে ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে ‘এ’ শ্রেণিভুক্ত।

আগের পোষ্ট দেখুন পরবর্তী পোষ্ট দেখুন
দৈনিক কালবেলা সময়

Contact Form