সংবাদ শিরোনাম

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে অন্যরকম ‘সেঞ্চুরি’ রোনালদোর স্পোর্টস ডেস্ক

মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে বান্ধবীসহ দলবদ্ধ ধর্ষণের শিকার

প্রশ্নবিদ্ধ নদীর তলদেশে প্রকল্পে দিনে আয় ১০ লক্ষ‍্য লোকসান ২৭ লাখ টাকার বেশি

২ কেজি আইস মাদকসহ ছয় পাচারকারী গ্রেপ্তার

প্রশ্নবিদ্ধ নদীর তলদেশে প্রকল্পে দিনে আয়, ১০ লক্ষ‍্য, লোকসান ২৭ লাখ টাকার বেশি

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিলো চার সংস্কার কমিশন

ইকনোমিক সেক্রেটারি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত‍্যাগ করেছেন

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার, এম.আর. ইমনঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন, তবে দলের ভেতরে ও বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে 'স্বস্তির' পাশাপাশি 'উদ্বেগ-উৎকণ্ঠা'ও আছে। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। মিজ জিয়া এমন এক সময়ে বিদেশে যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনের দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা অনেকেই 'আগে সংস্কার পরে নির্বাচনের' সুর তুলেছেন। উল্লেখ্য, এর আগে, ২০১৭ সালের ১৫ই জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন মিজ জিয়া।


 দুই শীর্ষ নেতার 'অনুপস্থিতি' কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে। বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন অবশ্য বলছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে তার দলের মধ্যে উৎকণ্ঠা তৈরি হওয়ার মূল কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে দ্রুত নির্বাচন দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকে বিএনপির সমালোচনা করছেন। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসার জন‍্য, আমরা আশা করছি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন ও দেশকে নেতৃত্ব দিবেন," বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, "পুরানো তিক্ত অভিজ্ঞতার কারণে দেশের মানুষ হয়তো চিন্তা করছেন। কিন্তু এখানে ভীত হওয়ার কারণ নেই , যদিও সতর্ক থাকতে হবে," বলছিলেন তিনি। বিএনপি নেতারা অবশ্য বলছেন অতীত ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার কারণে 'খালেদা জিয়া ফিরবেন কি না কিংবা ফিরতে পারবেন কি না', এমন নানা আলোচনা ডালপালা মেলেছে, তবে এসব আলোচনার কোনো ভিত্তি নেই বলেই মনে করেন তারা।

আগের পোষ্ট দেখুন পরবর্তী পোষ্ট দেখুন
দৈনিক কালবেলা সময়

Contact Form