সংবাদ শিরোনাম

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে অন্যরকম ‘সেঞ্চুরি’ রোনালদোর স্পোর্টস ডেস্ক

মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে বান্ধবীসহ দলবদ্ধ ধর্ষণের শিকার

প্রশ্নবিদ্ধ নদীর তলদেশে প্রকল্পে দিনে আয় ১০ লক্ষ‍্য লোকসান ২৭ লাখ টাকার বেশি

২ কেজি আইস মাদকসহ ছয় পাচারকারী গ্রেপ্তার

প্রশ্নবিদ্ধ নদীর তলদেশে প্রকল্পে দিনে আয়, ১০ লক্ষ‍্য, লোকসান ২৭ লাখ টাকার বেশি

উন্নত চিকিৎসার জন‍্য রাত দশটায় লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিলো চার সংস্কার কমিশন

ইকনোমিক সেক্রেটারি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত‍্যাগ করেছেন

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি

 

খেলাধুলা প্রতিবেদকঃ ভেন্যু নিয়ে নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে টুর্নামেন্টের পর্দা উঠলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন বিতর্ক নিয়ে হাজির হয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই।

সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। আর এ খবরে ক্ষিপ্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে এক পিসিবি কর্মকর্তা বলেছেন, ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই।

তিনি বলেন, খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের অধিনায়ককে পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতে চায় না বলে সংবাদ হয়েছে। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন দেবে। নিয়ম অনুযায়ী সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। 

কোনো কারণে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজিত হলেও মূল আয়োজক যে দেশ তার নামই থাকতে হবে জার্সিতে। যেমনটা হয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত থেকে বিশ্বকাপ সরে আরব আমিরাতে গেলেও টুর্নামেন্টে সুযোগ পাওয়া দলগুলোর জার্সিতে ভারতের নামই ছিল
আগামী ১৯ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য। তবে ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

আগের পোষ্ট দেখুন পরবর্তী পোষ্ট দেখুন
দৈনিক কালবেলা সময়

Contact Form